সাভার আশুলিয়ার নয়ারহাট এলাকায় এক অসহায় অটো-রিকশা চালকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথালিয়া ইউনিয়ন শাখা। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাকে উপহার দেওয়া হয়েছে ৫টি ব্যাটারি ও একটি অটো মেশিন, যা তার জীবিকা নির্বাহে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
উপহার সামগ্রীটি আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেন সাভার–আশুলিয়ার গণমানুষের নেতা হিসেবে পরিচিত মাওলানা মোঃ আফজাল হোসাইন, যিনি সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়নের নির্বাচন সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো: মনিরুজ্জামান সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, এই সহায়তা শুধু একটি উপহার নয়, বরং একজন সংগ্রামী মানুষের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।
