রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ 8:৪8 পিএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার 8:৪8 পিএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ 8:৪8 পিএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার 8:৪8 পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
trump-55-20251230100636
Listen to this article

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অত্যন্ত স্পর্শকাতর এক সময়ে এই হামলা সংঘটিত হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সোমবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের নভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, ইউক্রেনীয় বাহিনী মোট ৯১টি বিস্ফোরক বহনকারী ড্রোন নিক্ষেপ করেছিল। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সফলভাবে প্রতিহত করা হয়।

ল্যাভরভ সরাসরি এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন এবং সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনায় মস্কো তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শান্তি সংলাপ ব্যাহত করার উদ্দেশ্যেই রাশিয়া নিজেরাই এই হামলা সাজিয়েছে।

হামলার সময় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, রুশ স্থানীয় সময় ভোরে প্রেসিডেন্ট পুতিন তাকে ব্যক্তিগতভাবে হামলার বিষয়টি অবহিত করেন।

ট্রাম্প বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি সত্যিই খুব ক্ষুব্ধ। এমন একটি সংবেদনশীল মুহূর্তে এই হামলা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।”

পরোক্ষভাবে ইউক্রেনকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “টমাহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি ভুলে যাবেন না। আমি সেটি আটকে দিয়েছি। আমি চাইনি এই অস্ত্র দেওয়া হোক।”

উল্লেখ্য, এর আগেও ইউক্রেন একাধিকবার যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছিল, তবে ট্রাম্প প্রশাসন সেই অনুরোধে সাড়া দেয়নি।

হামলার পরপরই রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ ট্রাম্পকে হামলার বিস্তারিত তথ্য জানান।

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উশাকভ বলেন, এই খবর শুনে ট্রাম্প বিস্মিত হয়ে পড়েন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন, “ঈশ্বরকে ধন্যবাদ, আমরা ইউক্রেনকে টমাহক দিইনি।”

 

আপনার এলাকার খবর