বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২:৪১ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ২:৪১ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২:৪১ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ২:৪১ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251112-WA0126
Listen to this article

হিজলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ আজ ১২ নভেম্বর, বুধবার এক বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের স্বভাবসুলভ সন্ত্রাস ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে আবারো অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছে। এই মাফিয়া দলকে আমরা কোনভাবেই সুযোগ দিতে পারি না। তাই আগামীকাল আমরা তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ।

আন্দোলনরত আট দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের সকল জেলা/মহানগর ও থানা শাখার নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহবান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, কাউকে জনগণের জানমালের ক্ষতি করতে দেয়া যাবে না। তাই সকল শাখার সকল দায়িত্বশীলকে সর্বস্তরের জনশক্তি ও কর্মীদের সাথে নিয়ে জনগনের পাশে দাড়ানোর নির্দেশ দেয়া যাচ্ছে।

আপনার এলাকার খবর