শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:২১ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:২১ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:২১ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:২১ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251212-WA0095
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

‎শহীদ আব্দুল কাদের মোল্লা বাতিলের সামনে মাথানত না করে শাহাদাতকে বেছে নিয়েছিলেন

‎শুক্রবার এশার নামাজের পর চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জে শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমীর মাহবুব আশিক শফি ও পৌর সেক্রেটারি মোস্তফা কামাল।

‎অনুষ্ঠানে বক্তারা শহীদ আব্দুল কাদের মোল্লার জীবন, আদর্শ ও ত্যাগের নানা দিক তুলে ধরেন।
‎অ্যাডভোকেট রাসেল তাঁর বক্তব্যে বলেন,
‎“আমাদের প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ায় আমরা অনেক কাজ করি, অনেক মানুষ রেখে যাই ,কিন্তু কিছুদিন পর কেউ আর স্মরণ করে না। তবে আল্লাহর পথে সংগ্রাম করে শহীদ হওয়া মানুষের স্মৃতি কিয়ামত পর্যন্ত অম্লান থাকে। শহীদ আব্দুল কাদের মোল্লা সেই মহান পথের পথিক ছিলেন। তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। বাতিলের সামনে মাথানত না করে তিনি শাহাদাতকে বেছে নিয়েছিলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আব্দুল কাদের মোল্লা ভাইকে শহীদ হিসাবে কবুল করেন। আমীন।


‎তিনি আরও বলেন,
‎“আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করা হয়েছে। যে হাদী সত্যের পক্ষে নির্ভীক কণ্ঠে কথা বলে আসছিলেন—সন্ত্রাসীরা তাকে গুলি করে প্রতিবাদের কণ্ঠ রোধ করতে চায়। কিন্তু আল্লাহ চাইলে তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, ইনশাআল্লাহ, এবং তিনি আবার অন্যায়–অবিচারের বিরুদ্ধে সোচ্চার হবেন।”

‎অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ১নং ওয়ার্ড সভাপতি কাজী মাহফুজুর রহমান শামীম।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন—
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর পেশাজীবী সভাপতি দেলোয়ার হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুজ্জামান, সেক্রেটারি লিটন আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি মাজিদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

‎দোয়া মাহফিলে শহীদ আব্দুল কাদের মোল্লা, দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সুরক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আপনার এলাকার খবর