সোমবার, ২ মার্চ ২০২৬ ৪:১১ এএম,১৭ ফাল্গুন ১৪৩২সোমবার ৪:১১ এএম
সোমবার, ২ মার্চ ২০২৬ ৪:১১ এএম,১৭ ফাল্গুন ১৪৩২সোমবার ৪:১১ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20260222-WA0182
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন মাধক থেকে ফিরে আসুন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুল মাঠে জামায়াতে ইসলামী সদর উপজেলার শাখার আমির মাওলানা বেলাল হুসাইন সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম রসুলের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মাসুদ পারভেজ রাসেল বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে ব্যক্তি ও সমাজকে শুদ্ধ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি সকল ভোটার ও নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতায় চুয়াডাঙ্গা-১ আসনকে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক একটি আদর্শ আসনে পরিণত করা হবে। আগামী পাঁচ বছর সাধারণ মানুষের পাশে থেকে জেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং যেকোনো ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজমুক্ত রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবে। কেউ অবৈধভাবে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে জানাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারি অফিস-আদালতে দুর্নীতি ও হয়রানি বরদাস্ত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য মোঃ আব্দুর রউফ, এবি পার্টির জেলা সভাপতি মোঃ আলমগীর হোসাইন, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের মল্লিক, সহকারী সেক্রেটারি মোঃ শাহেনউজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ছানোয়ার হোসাইন, অফিস সম্পাদক মোঃ আশির উদ্দীন, আইটি ও প্রচার সম্পাদক মোঃ মামুন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আলিনুর বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের আমীরবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদর উপজেলার সভাপতি মুন্না আহমেদ।

গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার এলাকার খবর