চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম
জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা–০১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন,
“জনগণের কল্যাণই হবে আমাদের চাওয়া–পাওয়া। জনগণের জান–মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। ভয়–ভীতি ও অনিশ্চয়তা দূর করে একটি নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠা করা হবে। ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চাই।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি গ্রাম, বলেশ্বরপুর ও ছয়ঘরিয়া গ্রামে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ঘোলদাড়ি গ্রামে গণসংযোগকালে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও দাবি সম্পর্কে অবহিত হন। গণসংযোগের পুরো সময়জুড়ে এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ছয়ঘরিয়া গ্রামে পথসভায় তিনি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে বলেন—
“আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ–গ্যাস–ইন্টারনেট সুবিধা এবং তরুণদের কর্মসংস্থান—এসব ক্ষেত্রেই আমরা যুগোপযোগী উন্নয়ন করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন—
“দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার সুরক্ষা, নিরাপদ আবাসন এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশ—এসবই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”
জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন—
“দেশের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন—
জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম,
আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল,
উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা,
আইলহাস ইউনিয়ন আমীর মোঃ লিয়াকত আলী, ইউনিয়ন সেক্রেটারি এবং অসংখ্য ওয়ার্ড নেতৃবৃন্দ ও কর্মী।
