শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৭:৪২ এএম,১১ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৭:৪২ এএম
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৭:৪২ এএম,১১ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৭:৪২ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251123-WA0142
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-০১ (চুয়াডাঙ্গা সদর–আলমডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল রবিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।

‎গণসংযোগ চলাকালে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, দোকানপাট ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক সমস্যা, উন্নয়ন–সংক্রান্ত পরামর্শ ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, তরুণ ভোটার ও নারী–পুরুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তার সঙ্গে খোলামেলা কথা বলেন। তারা সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, বেকারত্ব, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা বিষয়ক নানা সমস্যার কথা তুলে ধরেন।

‎প্রতিটি সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পর এডভোকেট রাসেল তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎কর্মসূচির এক পর্যায়ে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন—
‎“মানুষের কল্যাণ, ন্যায়–নীতি প্রতিষ্ঠা এবং সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনৈতিক লক্ষ্য। জনগণের দোয়া ও সমর্থন পেলে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

‎তিনি আরও বলেন—
‎“ইসলামী মূল্যবোধের আলোকে সুশাসন, স্বচ্ছতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়—মানুষের সেবা।”

‎তার সরলতা, আন্তরিকতা ও সেবার মনোভাব ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, একজন শিক্ষিত, সৎ ও তরুণ প্রার্থী হিসেবে এডভোকেট রাসেল এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন।

‎বিকাল থেকে রাত পর্যন্ত চলা এ গণসংযোগকে ঘিরে আইলহাস ইউনিয়নে উৎসাহ–উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত জনসমাগম সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানান।

‎এসময় আরও উপস্থিত ছিলেন—
‎জেলা আইন ও আদালতবিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর মোঃ শফিউল আলম বকুল, ইউনিয়ন আমীর মোঃ লিয়াকত আলী, ইউনিয়ন সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন অর্থ সম্পাদক ও যুব বিভাগ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ মানোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

‎আইলহাস ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ—
‎উত্তপ্ত নির্বাচনী পরিবেশে নতুন প্রাণ ও আশা জাগিয়েছে।

আপনার এলাকার খবর