বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬:২৫ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:২৫ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬:২৫ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:২৫ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251211-WA0030
Listen to this article

বিশেষ প্রতিনিধি : মোঃ শামীম রেজা

মহান বিজয় দিবস সামনেমহান বিজয় দিবস সামনে রেখে সারাদেশে চলছে জোরদার প্রস্তুতি—১৬ ডিসেম্বরকে ঘিরে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক মানের বর্ণিল কর্মসূচি। রেখে সারাদেশে চলছে জোরদার প্রস্তুতি—১৬ ডিসেম্বরকে ঘিরে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক মানের বর্ণিল কর্মসূচি। রাষ্ট্রীয় সম্মান, সামরিক কুচকাওয়াজ থেকে শুরু করে আকাশে মনোমুগ্ধকর মহড়া—সব মিলিয়ে রাজধানীতে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা ও উদ্‌যাপন পরিকল্পনা।

বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ ও পৃথক ফ্লাই পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাজবে বিজয় দিবসের বিশেষ সামরিক ব্যান্ড, যা অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের দেবে উৎসবের ছোঁয়া।

অনুষ্ঠানের সবচেয়ে প্রত্যাশিত অংশ শুরু হবে সকাল ১১টা ৪০ মিনিটে—
“টিম বাংলাদেশ”-এর ৫৪ জন প্যারাট্রুপার আকাশ থেকে স্কাইডাইভিং করে পতাকা হাতে অবতরণ করবেন। স্বাধীনতার ৫৪ বছর পূর্তির প্রতীক হিসেবে এই আকাশযাত্রা তুলে ধরবে বাংলাদেশের অগ্রযাত্রা, সাহস ও অর্জনের বার্তা।

এদিকে বুধবার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা পুরো আয়োজনের প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

 

আপনার এলাকার খবর