মঙ্গলবার, ২8 জুলাই ২০২৬ ২:৪৪ পিএম,১৩ শ্রাবণ ১৪৩৩মঙ্গলবার ২:৪৪ পিএম

কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪
A group of soldiers in uniforms standing in a line
[hdm_tts]

খুলনা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে খুলনায় যৌথ পেট্রোল কার্যক্রম শুরু হয়েছে। রোববার বিকাল থেকে নগরীতে এ কার্যক্রম চালু করা হয়।

অভিযান শুরুর আগে নগরীর শহীদ হাদিস পার্কে বিজিবি, র‍্যাব, কোস্ট গার্ড ও পুলিশের অংশগ্রহণে একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। পরে সেখানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হাই মোহাম্মাদ আনাছ জানান, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোথাও অবৈধ অস্ত্রের ব্যবহার বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে যৌথ বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। অবৈধ অস্ত্রের তথ্য পাওয়া গেলে অভিযান পরিচালনার মাধ্যমে সেগুলো উদ্ধার করা হবে।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি আরও জানান, খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রার্থীদের অভিযোগ যাচাইয়ে জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য গঠন করা হয়েছে বিশেষ আইনশৃঙ্খলা সেল।

সংবাদটি সংরক্ষণ করুন

আপনার এলাকার খবর

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে খুলনায় যৌথ পেট্রোল কার্যক্রম শুরু

📅 ২৬ জানুয়ারি ২০২৬ | 📂 জাতীয়, রাজনীতি