চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের চিৎলা বাজার ও রুইথনপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-০১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সন্ধ্যার পর চিৎলা ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের উদ্যোগে রুইথনপুর বাজারে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিএনপিকে উদ্দেশ্য করে বলেন,
“একটি দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন ধরনের ক্ষমতা দেখানো শুরু করে দিয়েছে। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব থেকে শুরু করে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করতেও দ্বিধা করে না। জুলাই অভ্যুত্থানের পরে তাদের দ্বারা প্রায় দুই শত মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে তাদের নিজেদের লোকই বেশি। যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা ১৮ কোটি মানুষের নিরাপত্তা দেবে—এটি বিশ্বাসযোগ্য নয়।”
তিনি আরও বলেন,
“জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। এবারের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষাসহ—সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন—
জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, জি.এ সাংগঠনিক থানা আমীর মোঃ আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি মোঃ কামরুল হাসান সোহেল, ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক মোঃ বায়েজিদ বোস্তামী, এইচআরডি সম্পাদক আবু রায়হান, চিৎলা ইউনিয়ন আমীর হাফেজ নিজামউদ্দিন, সেক্রেটারি রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ২ নং ওয়ার্ড আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ লোকমান হাকিম, সেক্রেটারি মোঃ বিশারত আলী, ৩ নং ওয়ার্ড সভাপতি আবু বকর সিদ্দিক ও সেক্রেটারি মোঃ হবিবার রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি আল আমিনসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে আগামীর বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক, শান্তিময় ও কল্যাণরাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান। তারা বলেন, জনগণের সহযোগিতা, সচেতনতা ও দোয়া—এই পরিবর্তনের মূল ভিত্তি।
