বিশেষ প্রতিনিধি : আজিজার রহমান
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সফিপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-১ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী শাহ আলম বকশী।
সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচনে উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি শফি উদ্দিন, সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাসসহ জেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায় এবং পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
