রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭:৫০ এএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ৭:৫০ এএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭:৫০ এএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ৭:৫০ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
1764900472340
Listen to this article

সিলেট  প্রতিনিধি: 

আসন্ন বিভাগীয় সমাবেশকে ঘিরে সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী শনিবার (৬ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

তাদের দাবি—জাতীয় নির্বাচন ঘিরে পাঁচ দফা গুরুত্বপূর্ণ দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়ের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ধারাবাহিক সমাবেশগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে—জনগণ আজ ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান হয়েছে; ভবিষ্যতেও ফ্যাসিবাদী প্রবণতা রুখে দেয়ার ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর বন্দরবাজার সিটি পয়েন্ট থেকে সিলেট জেলা ও মহানগর ইসলামী ও সমমনা ৮ দলের উদ্যোগে শুরু হওয়া প্রচার মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন দলের শীর্ষ নেতারা আগামী শনিবারের সমাবেশকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর এবং লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।

সমাবেশকে ঘিরে প্রশাসনের প্রস্তুতিও চোখে পড়ার মতো। বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দল আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করে নিরাপত্তা জোরদার ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়।

এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে অপর এক দল মাঠ পরিদর্শন করে স্টেজ নির্মাণ, মাঠ প্রস্তুতকরণ ও প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো সহায়তার বিষয়ে সহযোগিতার আশ্বস্ত করেন।

আসন্ন এই বিভাগীয় সমাবেশ ঘিরে সিলেটজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার এলাকার খবর