রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১১:৪৭ এএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ১১:৪৭ এএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১১:৪৭ এএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ১১:৪৭ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20260117-WA0057
Listen to this article

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট রেলওয়ে স্টেশনের পাশ থেকে প্রায় ১৮ দিন আগে এক বাকপ্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করা হয়েছে। স্টেশন মসজিদের ইমাম, রমজান হুজুর প্রথমে তাকে দেখতে পান এবং মানবিক দায়িত্ববোধ থেকে ছেলেটিকে আশ্রয় দেন।

উদ্ধারের পর থেকে ছেলেটির পরিচয় ও বাড়ির ঠিকানা জানার জন্য স্থানীয়দের পাশাপাশি বিভিন্নভাবে চেষ্টা চালানো হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বাকপ্রতিবন্ধী হওয়ায় সে নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছে না।

পরবর্তীতে তাকে একটি প্রতিবন্ধী স্কুলে নেওয়া হয়, যাতে সেখানকার বিশেষজ্ঞদের মাধ্যমে কোনো সূত্র পাওয়া যায়। তবে সেখান থেকেও ছেলেটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে, দিন যত যাচ্ছে ছেলেটি ততই মানসিকভাবে ভেঙে পড়ছে। বারবার সে বাড়ি যেতে চেয়ে কান্নাকাটি করছে। তার এই অসহায় অবস্থা উপস্থিত সবার চোখে পানি এনে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, দৃশ্যটি সত্যিই হৃদয়বিদারক।

বিষয়টি ইতোমধ্যে লালমনিরহাট সদর থানাকে অবহিত করা হয়েছে। পুলিশও পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমতাবস্থায়, ছেলেটির পরিবারকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে। আপনার আশপাশে কেউ যদি এই ছেলেটিকে চিনে থাকেন বা তার পরিবার সম্পর্কে সামান্য কোনো তথ্যও জানেন, তাহলে সেই একটি তথ্যই তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।

যোগাযোগ:
রমজান হুজুর
মোবাইল: ০১৭২৩-০০৩৯৮৬

 

আপনার এলাকার খবর