বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭:৪৬ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৭:৪৬ পিএম
বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭:৪৬ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৭:৪৬ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20251211-WA0218
Listen to this article

আশুলিয়া প্রতিনিধি : আজিজার রহমান

আশুলিয়ার শিমুলিয়ার গোহাইলবাড়ী ইবনে কাশিম মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা মো. আফজাল হোসাইন।

বৈঠকে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা ছিল উৎসবমুখর।

প্রধান অতিথি তার বক্তব্যে মাওলানা মো. আফজাল হোসাইন বক্তব্যের শুরুতে ৩৬ জুলাই আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্বরণ করে বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সকল মানুষের সকল সুবিধা অসুবিধায় অংশ গ্রহণ করেছে এবং বাংলাদেশের সকল দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সবার আগে দাঁড়িয়েছে। যে সকল ছাত্র ছাত্রীদের পড়ালেখা সহ বিভিন্ন উৎসবে গরীব দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামী ৩৬ জুলাই পরবর্তী সরকারের আমলে কোনো ধরনের চাঁদাবাজি দখল বাজী ঝুট ব্যাবসা দখল গার্মেন্টস দখল করেনি। আমরা গত ৫৪ বছরে আমাদের শিমুলিয়া ইউনিয়নের রাস্তা ঘাটের উন্নয়ন থেকে অবহেলিত বঞ্চিত হয়েছি। শিমুলিয়া ইউনিয়নের যে সমস্ত গার্মেন্স কারখানা আছে সেগুলতে বিভিন্ন কারনে স্হানীয় লোল নেওয়া হয়না। আমরা নির্বাচিত হলে এমন একটি গার্মেন্টস এর কর্মসংস্থানের ব্যবস্হা গ্রহণ করবো যাতে স্হানীয়দের চাকুরীর ব্যবস্হা থাকবে, এই এলাকায় ভালো কোনো হাসপাতাল নেই একটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে যেখানে এই ইউনিয়নে বসবাসকারীদের কষ্ট করে দূরে গিয়ে চিকিৎসা নিতে না হয়। “জনগণের অধিকার ও ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ রাস্ট্র বিনির্মানে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। জনগণের ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবর্তন আনতে আমরা বিশ্বাস করি নৈতিক রাজনীতিতে, সুষ্ঠু নির্বাচনে এবং উন্নয়নমুখী কর্মপরিকল্পনায়। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও যুব উন্নয়নসহ স্থানীয়ভাবে জরুরি প্রয়োজনীয় খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, “শিমুলিয়া ইউনিয়নসহ পুরো ঢাকা-১৯ আসনে প্রকৃত অর্থে সেবা প্রদানকারী একটি প্রশিক্ষিত, সৎ ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আপনাদের আস্থা ও ভালোবাসার মূল্য ধরে রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে মাঠে কাজ করে যাবো।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক মনিরুজ্জামান মনির, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. মুফাস্সিল হক এবং যুবনেতা আশিকুর রহমান আকাশসহ আরও অনেকে।

বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের সমর্থন কামনা করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আপনার এলাকার খবর