বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২:৪৫ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ২:৪৫ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২:৪৫ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ২:৪৫ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251130-WA0299
Listen to this article

‎চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

‎চুয়াডাঙ্গা–০১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া, হারদী, জামজামি ও ডাউকি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, পথসভা, দলীয় প্রতীক দাঁড়িপাল্লা উত্তোলন ও একাধিক অফিস উদ্বোধন করেন।

‎বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়নের পথসভা ও যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী যুবক শ্রী সুজন কুমারসহ কয়েকজন জামায়াতে ইসলামীতে যোগদান করেন। নতুনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

‎পরে তিনি হারদী ইউনিয়নের উদায়পুর ও যাদুবপুর গ্রামে পথসভা ও ওয়ার্ড অফিস উদ্বোধন করেন। এশার নামাজের পর থেকে রাত ১০টা পর্যন্ত ডাউকি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অফিস উদ্বোধন, গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

‎ এডভোকেট রাসেল বলেন—
‎“বাংলাদেশের সমস্যাগুলো নতুন নয়। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বিচারহীনতা ও প্রতিহিংসার রাজনীতি বহুদিনের। বহু দল ক্ষমতায় এসেও সমাধান দিতে পারেনি। ন্যায়ভিত্তিক সৎ ও আমানতদার নেতৃত্ব ছাড়া জনগণের আস্থা ফিরে আসবে না।”

‎তিনি আরো বলেন—
‎“আল্লাহর বিধান প্রতিষ্ঠা ছাড়া দেশকে দুর্নীতি ও অন্যায় থেকে মুক্ত করা সম্ভব নয়। দাঁড়িপাল্লায় ভোট দিন, ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে এক বছরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন এনে দেখাবো।”

‎অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
‎জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু,
‎জেলা আইন ও আদালত সম্পাদক মোঃ দারুস সালাম,
‎শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন হিরক,
‎আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল,
‎গাংনী আসমানখালী সাংগঠনিক থানা আমীর মোঃ আব্বাস উদ্দিন,
‎নায়েবে আমীর মোঃ গিয়াস উদ্দিন,
‎ভাংবাড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা খন্দকার মাসুদুর রহমান,
‎উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা,
‎শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান,
‎উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম,
‎ডাউকি ইউনিয়ন আমীর মোঃ সজিবুল ইসলাম,
‎সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম,
‎জামজামি ইউনিয়ন আমীর মোঃ ফজলুল হকসড় অনেকেই।


আপনার এলাকার খবর