শনিবার, ১৩ জুন ২০২৬ ৫:৩৫ এএম,২9 জ্যৈষ্ঠ ১৪৩৩শনিবার ৫:৩৫ এএম
শনিবার, ১৩ জুন ২০২৬ ৫:৩৫ এএম,২9 জ্যৈষ্ঠ ১৪৩৩শনিবার ৫:৩৫ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:১০
bcb-elev-20260516184450
Listen to this article

বিশেষ প্রতিনিধি : মোঃ শামীম রেজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন।

নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২৪ মে ওই তালিকার বিরুদ্ধে আপত্তি জমা ও শুনানি অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। একই দিন দুপুরে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা।

এছাড়া ২৫ মে পোস্টাল ব্যালট ও ই-ব্যালটের আবেদন গ্রহণ করা হবে। সব প্রক্রিয়া শেষে ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফলও ঘোষণা করা হবে ওই দিনই।

আগের নিয়ম অনুযায়ী এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জেলা ও বিভাগভিত্তিক ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

আপনার এলাকার খবর