সোমবার, ১ জুন ২০২৬ ১:৫৩ পিএম,১8 জ্যৈষ্ঠ ১৪৩৩সোমবার ১:৫৩ পিএম
সোমবার, ১ জুন ২০২৬ ১:৫৩ পিএম,১8 জ্যৈষ্ঠ ১৪৩৩সোমবার ১:৫৩ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৫
  • ১২:০০
  • ৪:৩৫
  • ৬:৪৬
  • ৮:১১
  • ৫:১০
IMG-20260518-WA0263
Listen to this article

বিশেষ প্রতিনিধি : মোঃ আমান উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার উদ্যোগে সোমবার বিকেল সাড়ে ৪ টায় লায়লা কনভেনশন হলে চেয়ারম্যান প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এ সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিন ও আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী।
সভায় উপস্থিত প্রার্থীরা ছিলেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। তারা সাংবাদিকদের সঙ্গে আলমডাঙ্গা পৌর ও ইউনিয়নের উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া প্রার্থী ছিলেন জেলা আইন বিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা সমাজকল্যাণ সভাপতি ও জামজামী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কায়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমির ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী মাস্টার, হারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাহাজান আী, কুমারী ইউনিয়ন প্রার্থী রাশেদ মামুন, কালিদাসপুর ইউনিয়ন প্রার্থী আসাদুল হক, জেহালা ইউনিয়ন প্রার্থী হুমায়ুন কবির, গাংনী ইউনিয়ন প্রার্থী আজহারুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন প্রার্থী মোস্তাফিজুর রহমান বেল্টু, চিৎলা ইউনিয়ন প্রার্থী আব্দুল মালেক, নাগদাহ ইউনিয়ন প্রার্থী ডাঃ রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন প্রার্থী লিয়াকত আলী, খাসকররা ইউনিয়ন মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মামুন রেজা। সভার শেষে সভাপতি সবাইকে একযোগে সকল প্রচারণার কাজ করার আহ্বান জানান।

আপনার এলাকার খবর