রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পিএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ১২:৪৬ পিএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পিএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ১২:৪৬ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
FB_IMG_1765450849528
Listen to this article

আলমডাঙ্গা  প্রতিনিধিঃ মোঃ রফিকুল আলম

আলমডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস পান্না আক্তার–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-০১ সংসদীয় আসনের এমপি প্রার্থী, চুয়াডাঙ্গা জেলার গণমানুষের নেতা  অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

শনিবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মিস পান্না আক্তারকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান অ্যাডভোকেট রাসেল। তিনি নবাগত প্রশাসনিক প্রধানকে আলমডাঙ্গার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়গুলো নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলাপ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হুসাইন,   আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মোঃ শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “আলমডাঙ্গার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার প্রতিটি ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয় রেখে কাজ করতে চাই। নতুন ইউএনও’কে পেয়ে আমরা আশাবাদী—তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে ভূমিকা রাখবেন।”

ইউএনও মিস পান্না আক্তারও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আলমডাঙ্গাকে একটি আধুনিক, সেবামুখী ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ ইউএনও’র সঙ্গে স্বল্প সময়ের জন্য বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

 

আপনার এলাকার খবর