রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১০:১১ এএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ১০:১১ এএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১০:১১ এএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ১০:১১ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
1768277434162
Listen to this article

কুড়িগ্রাম  প্রতিনিধি : মোঃ রাশিদুল ইসলাম 

পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় কুড়িগ্রামে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (২০১৯ সালে সংশোধিত) লঙ্ঘনের অভিযোগে একটি ইটভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বাঞ্চারাম এলাকায় অবস্থিত মেসার্স জিএম ব্রিকস নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ইট তৈরির জন্য কৃষিজমির উপরিভাগের মাটি অবৈধভাবে সংগ্রহ করা হচ্ছিল। এ অপরাধে ভাটার মালিককে ৪,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করতে হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্বে ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে জেলা পুলিশের সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশের ক্ষতি রোধ এবং কৃষিজমি সংরক্ষণের স্বার্থে অবৈধ ইটভাটা ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার এলাকার খবর