সোমবার, ১৫ জুন ২০২৬ 8:১১ পিএম,১ আষাঢ় ১৪৩৩সোমবার 8:১১ পিএম
সোমবার, ১৫ জুন ২০২৬ 8:১১ পিএম,১ আষাঢ় ১৪৩৩সোমবার 8:১১ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০
IMG-20251226-WA0119
Listen to this article

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি পুকুর থেকে সালাম মিয়া (২৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নিহত সালাম মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে আনুমানিক ১১টার দিকে পলাশবাড়ী পৌরসভার উদায়সাগর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত সালাম মিয়া উদায়সাগর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান জানান, পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আপনার এলাকার খবর