বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬:১৩ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৬:১৩ পিএম
বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬:১৩ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৬:১৩ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20260201-WA0261
Listen to this article

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানার প্রসিকিউটর এসআই মোঃ হায়াতুর রহমান।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের ছেলে পারভেজ আহমেদ (২৭) এবং নজরুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৮) এলাকায় বসে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে দুটি পৃথক মামলায় (মামলা নং ১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আপনার এলাকার খবর