সোমবার, ১৫ জুন ২০২৬ 8:১২ পিএম,১ আষাঢ় ১৪৩৩সোমবার 8:১২ পিএম
সোমবার, ১৫ জুন ২০২৬ 8:১২ পিএম,১ আষাঢ় ১৪৩৩সোমবার 8:১২ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০
IMG-20260310-WA0084
Listen to this article

জয়পুরহাট  প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নে প্রায় দেড় হাজার অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক ইউপি সদস্য ও নাসিমা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস।

মঙ্গলবার সকালে ইউনিয়নের চকশ্যাম এলাকায় নিজ বাসভবনে তার ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিতে দরিদ্র মানুষের মাঝে পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, সেমাই ও চিনি বিতরণ করা হয়।

ঈদ উপহার নিতে আসা অনেক সুবিধাভোগী জানান, আব্দুল কুদ্দুস প্রতি বছরই বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি বয়ে আনে।

এ বিষয়ে আব্দুল কুদ্দুস বলেন, গত নির্বাচনে তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে তিনি মনে করেন। তবে নির্বাচনে হারলেও তিনি এলাকার মানুষের কাছ থেকে দূরে সরে যাননি এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, সমাজের সচ্ছল মানুষরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। তাই মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আপনার এলাকার খবর