শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৬:০৫ এএম,১১ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৬:০৫ এএম
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৬:০৫ এএম,১১ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৬:০৫ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
FB_IMG_1770180149571
Listen to this article

 শেরপুর- প্রতিনিধি :

শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার এই আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম নুরুজ্জামান বাদল ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্বসম্পন্ন নেতা, যিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

রাজনৈতিক অঙ্গনে তার অবদান, আদর্শিক দৃঢ়তা এবং মানুষের প্রতি আন্তরিকতা এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করতেন।

মরহুমের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, নুরুজ্জামান বাদলের মৃত্যুতে দেশ একজন আদর্শবান ও ত্যাগী রাজনৈতিক নেতাকে হারাল।

এলাকাবাসীর পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়েছে—তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করেন, তাকে মাগফিরাত দান করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে।

আপনার এলাকার খবর