বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ 9:২9 এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার 9:২9 এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ 9:২9 এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার 9:২9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260117-WA0032
Listen to this article

বিশেষ প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় শামিম ওসমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা মাকসুদ (২৭) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর–কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার প্রান্তিক বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে শামিম ওসমান বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মাকসুদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

নিহত শামিম ওসমান নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা এবং জহিরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার এলাকার খবর