শুক্রবার, ১৫ মে ২০২৬ 8:২৩ পিএম,১ জ্যৈষ্ঠ ১৪৩৩শুক্রবার 8:২৩ পিএম
শুক্রবার, ১৫ মে ২০২৬ 8:২৩ পিএম,১ জ্যৈষ্ঠ ১৪৩৩শুক্রবার 8:২৩ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৬
  • ৭:৫৮
  • ৫:১৭
IMG-20260510-WA0206
Listen to this article

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে একটি সংঘবদ্ধ চক্র এলাকার কয়েকটি গরুর খামারে প্রবেশ করে গরু চুরির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে গুরুতর আহত করে।

খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। তবে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

এদিকে চুরির কাজে ব্যবহৃত বলে ধারণা করা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতির কারণে শুরুতে বাধার মুখে পড়ে বলে জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দাবি, কয়েকদিন ধরেই এলাকায় চুরি বেড়ে যাওয়ায় মানুষ সতর্ক অবস্থানে ছিল। সেই কারণেই সন্দেহভাজনদের আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাটির তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

আপনার এলাকার খবর