বিশেষ প্রতিনিধি : মোঃ আমান উদ্দিন
আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী টিপুর লিফলেট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা, ১০ মে – আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সমর্থক গোষ্ঠীর উদ্যোগে রবিবার রাত ৯টায় হ্যামলেট ক্যাফেতে লিফলেট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সেক্রেটারি মুসলিম উদ্দিন এবং বিভিন্ন ওয়ার্ড সভাপতি বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ইউনিট সদস্য আবদুল কুদ্দুস, খাসকররা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক এবং বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন।
প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করেন শরিফুল ইসলাম পিন্টু, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহীন শাহিদ।
