বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১:০8 পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১:০8 পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১:০8 পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১:০8 পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
1767339873047
Listen to this article

ডেস্ক রিপোর্ট 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল মেরিন ড্রাইভ এলাকার ভাঙারমুখ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ সদস্যরা সিএনজিটির পিছু নেয় এবং হোটেল রামাদা সংলগ্ন এলাকায় গাড়িটি আটক করতে সক্ষম হয়। তল্লাশির সময় সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজিতে থাকা একজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. আবুল কাসেম (৬১)
পিতা: জবর মুল্লুক
ঠিকানা: কুতুবদিয়া পাড়া, হোয়াইক্যং, দিলরুবার ঘর, ৩নং ওয়ার্ড, টেকনাফ থানা, কক্সবাজার।

২. ইসমত আরা বেগম (২৬)
স্বামী: জিহাদুল ইসলাম
পিতা: মোক্তার আহমেদ
ঠিকানা: কুতুবদিয়া পাড়া, সেকান্দরের বাড়ি, ৩নং ওয়ার্ড, মিঠাছড়ি, শাফলাপুর ইউনিয়ন, মহেশখালী থানা, কক্সবাজার।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে হাজির করা হবে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

 

আপনার এলাকার খবর