বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৬:১৬ পিএম,৩১ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:১৬ পিএম
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৬:১৬ পিএম,৩১ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:১৬ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৬
  • ৭:৫৮
  • ৫:১৭
IMG-20260514-WA0052
Listen to this article

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় রাম লাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নছিমন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পোরশা থানার ছাওড় ইউনিয়নের বলদাহার-বন্ধুপাড়া সড়কে বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাম লাল উপজেলার কাঠপুকুরিয়া গ্রামের মৃত রুপচানের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে জমিজমা সংক্রান্ত একটি মামলার কাজে নওগাঁ আদালতে যান তিনি। পরে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

এজাহারে উল্লেখ করা হয়, বলদাহার দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত তিন চাকার একটি নাম্বারবিহীন নীল রঙের নছিমন পেছন থেকে রাম লালের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, নছিমনের চাকা তার মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারাত্মক জখম হন।

স্থানীয়রা দ্রুত তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় জনতা নছিমনের চালক মো. শিরুল (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে নছিমনটি জব্দ করেছে।

নিহতের বড় ভাই জগেস সরদার বাদী হয়ে পোরশা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পোরশা থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা নং-০৬ রুজু করা হয়েছে।

আপনার এলাকার খবর