মঙ্গলবার, ২8 জুলাই ২০২৬ ৫:০৬ এএম,১২ শ্রাবণ ১৪৩৩মঙ্গলবার ৫:০৬ এএম

কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.6.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"OTRJ8P13-YF6R-66W7-L8I9-8Y5S74M0WZF0","pictureId":"OTRJ8P13-YF6R-66W7-L8I9-8Y5S74M0WZF0","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.6.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"OTRJ8P13-YF6R-66W7-L8I9-8Y5S74M0WZF0","pictureId":"OTRJ8P13-YF6R-66W7-L8I9-8Y5S74M0WZF0","capability_name":"capcut_photo_editor"}"}
[hdm_tts]

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে রয়েল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

হাসপাতালে পৌঁছে তিনি আহতদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং স্বজনদের সান্ত্বনা দেন। পরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় এমপি মাসুদ পারভেজ রাসেল হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের জন্য এক্স-রে, রক্তের ক্রসম্যাচসহ প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করতে বলেন। পাশাপাশি ব্লাড ব্যাংকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রক্তের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, “যতটুকু রক্তের প্রয়োজন হবে, আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার সংগঠনের জনশক্তি রক্তদানে এগিয়ে আসবে। আহতদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হতে দেওয়া হবে না।”

দুর্ঘটনায় আহত ব্যক্তি ও তাদের স্বজনদের উদ্দেশে তিনি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “এই কঠিন সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন। মহান আল্লাহর রহমতের ওপর আস্থা রাখুন। আমরা আপনাদের পাশে আছি।”

এ সময় হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে আলোচনা করেন।

শেষে এমপি মাসুদ পারভেজ রাসেল মহান আল্লাহ তাআলার দরবারে দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের জন্য দোয়া কামনা করেন।

সংবাদটি সংরক্ষণ করুন

আপনার এলাকার খবর

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম

সরোজগঞ্জে রয়েল এক্সপ্রেস বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, আহতদের দেখতে সদর হাসপাতালে এমপি মাসুদ পারভেজ রাসেলে

📅 ২৩ জুলাই ২০২৬ | 📂 দুর্ঘটনা, জেলার খবর