শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৫9 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৫9 এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৫9 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৫9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
earthquake-20260203215624
Listen to this article

নিউজ ডেস্ক :

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের রাখাইন অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। সোমবার রাত ৯টা ৩৪ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২.৭ কিলোমিটার গভীরে।

ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের অন্য কোনো এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, আজ একই দিনে দেশের বিভিন্ন এলাকায় দু’দফা ভূকম্পন অনুভূত হয়। এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়।

আপনার এলাকার খবর