রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৬:৩৭ পিএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ৬:৩৭ পিএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৬:৩৭ পিএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ৬:৩৭ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20260319-WA0071
Listen to this article

যশোর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকার নতুন করে বিকল্প দায়িত্ব বণ্টন করেছে। এর অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে উপস্থিত না থাকলে তার হয়ে প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য দাপ্তরিক কাজ সম্পাদন করবেন অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কেও বিকল্প দায়িত্বে রাখা হয়েছে।

সংসদীয় নিয়ম অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অনুপস্থিত থাকলে নির্ধারিত বিকল্প প্রতিনিধিরাই সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করেন। সেই ধারাবাহিকতায় এই নতুন দায়িত্ব বণ্টন কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে কারা সংসদে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, এর ফলে সংসদীয় কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে।

আপনার এলাকার খবর