শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬:০১ পিএম,২9 জ্যৈষ্ঠ ১৪৩৩শুক্রবার ৬:০১ পিএম
শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬:০১ পিএম,২9 জ্যৈষ্ঠ ১৪৩৩শুক্রবার ৬:০১ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:১০
1778931505049
Listen to this article

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নে ধান কাটার হারভেস্টার মেশিনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ ওঠায় ছাত্রদলের দুই সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বড় তেতুলিয়া গ্রামের বাসিন্দা আল আমিন বোরো ধান কাটা ও মাড়াইয়ের জন্য একটি হারভেস্টার মেশিন ভাড়া করে আনেন। এ সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল।

বহিষ্কৃতরা হলেন শালখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আলমগীর হোসেন জয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও সদস্য সচিব মুক্তি মাহফুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মন বলেন, হারভেস্টার মেশিনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগের বিষয়টি পুলিশ অবগত হয়েছে।

এদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজ জানান, ঘটনার প্রাথমিক তদন্তে দুইজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।

আপনার এলাকার খবর