রবিবার, ১ মার্চ ২০২৬ ৭:৫০ পিএম,১৭ ফাল্গুন ১৪৩২রবিবার ৭:৫০ পিএম
রবিবার, ১ মার্চ ২০২৬ ৭:৫০ পিএম,১৭ ফাল্গুন ১৪৩২রবিবার ৭:৫০ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20251107-WA0150
Listen to this article

জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে এবং গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার ন্যায্য পানি বণ্টন ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর বিভিন্ন দাবীতে বিশাল সমাবেশ শুক্রবার বিকেল ৩টায় ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজন বিশাল সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ-২ এর সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সস্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মেঃ হারুনুর রশিদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা পরিষদের সদস্য চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ তসিকুল ইসলাম তসি, ভোলাহাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ, উপজেলার সর্বস্তরের ধানের শীষের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপনার এলাকার খবর