শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:০০ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:০০ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:০০ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:০০ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251202-WA0158
Listen to this article

লক্ষ্মীপুর  প্রতিনিধি :

রামগঞ্জে এক সপ্তাহের মধ্যেই ফের খুনের ঘটনা ঘটেছে। এবার ভাতিজাদের হামলায় নিহত হয়েছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ হাসমত উল্যাহ। সোমবার রাত ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে শাহীন হোসেন পরদিন রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় চাচাতো ভাই মোঃ তোফায়েল (৩৭), মোঃ মোহন (৩৪), পৌর যুবদল সদস্য মোঃ সুমন চৌধুরী (৪৫)সহ ৮-৯ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রাতের ঘটনায় ভাতিজারা হাসমত উল্যার বসতঘর দখলের চেষ্টা করে। বাধা দিলে তাদের ভাড়া করা লোকজন হাসমত উল্যা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হাসমত উল্যাহকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর প্রধান দুই আসামি তোফায়েল ও মোহন পলাতক হয়ে যায়। ক্ষুব্ধ স্থানীয়রা মঙ্গলবার সকালে তাদের বাড়ির আসবাবপত্র বাড়ির বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী তাদের বাড়ির পাশের বাগান থেকে কয়েকটি ধারালো অস্ত্রও উদ্ধার করে পুলিশকে জানায়।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর একই উপজেলায় চাঁদার দাবিকে কেন্দ্র করে যুবদল কর্মী ইউসুফের হাতে বিএনপি কর্মী আনোয়ার হোসেন খুন হন। ওই ঘটনায় র‌্যাব-১১ ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে ইউসুফকে আটক করে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার এলাকার খবর