বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪:৫৪ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৪:৫৪ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪:৫৪ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৪:৫৪ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251213-WA0040
Listen to this article

আলমডাঙ্গা প্রতিনিধি : মোঃ রফিকুল আলম

আলমডাঙ্গায় ওয়ানশুটারগানসহ লিখন হাসান হীরক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ-সেনাবাহিনীর যৌথ দল। হীরক পৌর এলাকার বাবুপাড়ার মৃত তারাচাঁদ শেখের ছেলে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বানী ইসরাইল আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য, গভীর রাতে টহল পুলিশের একটি দল গোবিন্দপুর মাঠপাড়া এলাকার একটি মাছের ঘেরের টংঘরের পাশে হীরকের সন্দেহজনক চলাফেরা দেখে তাকে দাড় করানো হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে টংঘরে তল্লাশি করে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান–শুটার গান, একটি চায়নিজ কুড়াল ও একটি মোবাইল ফোন।

পুলিশ বলছে, উদ্ধার করা অস্ত্র স্থানীয়ভাবে নানা অপরাধে ব্যবহারের আশঙ্কা ছিল। হীরককে আটক করে থানায় নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তিনি কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

ওসি বানী ইসরাইল বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, মাঠপাড়া এলাকায় বড় বড় মাছের ঘের থাকায় অনেকেই রাতে টংঘরে পাহারায় থাকেন। তবে টংঘরে আগ্নেয়াস্ত্র মজুতের ঘটনা এলাকায় উদ্বেগ বাড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে রাতের টহল বাড়ানো হয়েছে এবং অস্ত্রবিরোধী অভিযান চলমান থাকবে।

আপনার এলাকার খবর