শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩:৩৬ পিএম,২৩ ফাল্গুন ১৪৩২শনিবার ৩:৩৬ পিএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩:৩৬ পিএম,২৩ ফাল্গুন ১৪৩২শনিবার ৩:৩৬ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251130-WA0291
Listen to this article

সাভার প্রতিনিধিঃ

আশুলিয়ার বাইপাইল এলাকায় ৩০টি গরু বহনকারী একটি ট্রাক ছিনতাইয়ের প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকটি ময়মনসিংহ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ট্রাকের ভেতর পাওয়া গেছে ৫টি মৃত গরু। অন্যান্য গরু কোথায় নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি, এবং ডাকাতচক্রকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর উদ্ধার হওয়া ট্রাকটি ও মৃত গরুগুলো থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগের দিন গভীর রাতে নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ট্রাকটি ডাকাতদলের কবলে পড়ে।

পুলিশ ও গরুব্যাপারীদের সূত্রে জানা যায়, দিনাজপুর ও জয়পুরহাট থেকে ৩০টি গরু কেনা হয় এবং সেগুলো কুমিল্লার উদ্দেশে ট্রাকে তোলা হয়। ভোররাতে বাইপাইল এলাকায় পৌঁছানোর সাথে সাথে তিনটি মাইক্রোবাসযোগে আসা ডাকাতরা ট্রাকের পথ আটকায়। এরপর চালক, সহকারী ও সঙ্গে থাকা বেপারীদের মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে ট্রাকসহ সব গরু নিয়ে পালিয়ে যায় তারা।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আশুলিয়া থানা পুলিশ অভিযান শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ বাইপাস সড়কের পাশ থেকে ফাঁকা অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। তবে গরুর পাঁচটি মৃত পাওয়া যায়, বাকিগুলো নিখোঁজ।

বেপারী আব্দুর রহিম জানান, পাঁচজন মিলে ৩০টি গরু কেনা হয়েছিল। ডাকাতির ঘটনায় মোশারফের ১০টি, তার নিজের ৭টি, রহিমের আরও ৭টি, রহমানের ৬টি গরু এবং প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা লুট হয়ে গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “ডাকাতচক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চলছে। পাশাপাশি লুট হওয়া বাকি গরুগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার এলাকার খবর