শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:৩৩ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:৩৩ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:৩৩ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:৩৩ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
1763493686785
Listen to this article

আলমডাঙ্গা  প্রতিনিধি :


‎চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীক টাঙানোকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে শ্যামপুর গ্রামের কয়েকজন জামায়াত সমর্থক দাঁড়িপাল্লা প্রতীক টাঙানোর কাজ শুরু করলে এলাকার নব্য বিএনপি কর্মী ডেবরা রফিকুল ও তার স্ত্রী, স্থানীয় মহিলা ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী সমর্থক, বাধা প্রদান করেন। এসময় নিকটে অবস্থান করা জামায়াত সমর্থক ওল্টু মিয়ার সঙ্গে রফিক দম্পতির বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে ওল্টু আহত হন।

‎পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে জামায়াতের আরও কয়েকজন কর্মী ঘটনাস্থলে গিয়ে ডেবরা রফিকুলের উপর চড়াও হয়। এসময় রফিকুলের স্ত্রী, মহিলা ভাইস চেয়ারম্যানও আহত হন বলে জানা গেছে।

‎ঘটনার খবর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুলের মাধ্যমে উপজেলা বিএনপিতে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হারদী এলাকায় অবস্থান করা উপজেলা যুবদলের আহ্বায়ক কনকের নেতৃত্বে মাগরিবের কিছু পরেই একদল যুবদল কর্মী মোটরসাইকেলযোগে শ্যামপুরে এসে ওল্টুর বাড়িতে গালিগালাজ ও ভাঙচুর চালায়।এতে কয়েকজন জামায়াত কর্মী আহত হন। মুরাদ আলী(৪০) নামে এক জামায়াত কর্মীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

‎এ সময় স্থানীয় জামায়াত কর্মীরা সংগঠিত হয়ে বহিরাগত যুবদল কর্মীদের উপর পাল্টা হামলা চালায়। আকস্মিক প্রতিরোধে যুবদল কর্মীরা দিকবিদিক ছুটে পালায়। ঘটনাস্থলে দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক কনকসহ বেশ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

‎খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পিপিএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।

‎শেষ খবর পাওয়া পর্যন্ত শ্যামপুর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার এলাকার খবর