বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭:৫৪ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৭:৫৪ এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭:৫৪ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৭:৫৪ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260112-WA0316
Listen to this article

বাগেরহাট প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের মোংলা হেলিপ্যাড মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ওই দোয়া মাহফিলে এ হামলা হয়। আহতরা হলেন সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম এ এইচ সেলিম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার জোরপূর্বক নিয়ে যায় এবং কিছু খাবার নষ্ট করে ফেলে। এতে বাধা দিলে হামলার শিকার হন দুজন। হামলার পর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় উপস্থিত অনেকেই প্রাণরক্ষায় মোংলা থানা ও পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নেন। পাশাপাশি ঘটনাস্থলে থাকা ডেকোরেশন কর্মী ও রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

সংবাদ পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আপনার এলাকার খবর