বৃহস্পতিবার, 9 এপ্রিল ২০২৬ ২:০৬ পিএম,২৬ চৈত্র ১৪৩২বৃহস্পতিবার ২:০৬ পিএম
বৃহস্পতিবার, 9 এপ্রিল ২০২৬ ২:০৬ পিএম,২৬ চৈত্র ১৪৩২বৃহস্পতিবার ২:০৬ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫
IMG-20260406-WA0001
Listen to this article

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।

রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়—

১.মা-বাবা মেডিক্যাল হল: ১৫ হাজার টাকা

২.কাশফি মেডিসিন কর্নার: ১০ হাজার টাকা

৩.জোবেদা মেডিকেল হল: ৫ হাজার টাকা

স্যাম্পল ওষুধ বিক্রি কেন অপরাধ

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য যে স্যাম্পল বা নমুনা ওষুধ সরবরাহ করে, তা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছিল।

প্রশাসনের সতর্ক বার্তা

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। প্রথমবার হওয়ায় তুলনামূলক কম জরিমানা করা হয়েছে, তবে একই অপরাধ পুনরায় ঘটলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার এলাকার খবর