বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩:০২ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৩:০২ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩:০২ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৩:০২ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260311-WA0008
Listen to this article

সিলেট প্রতিনিধি:

সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় অবস্থিত মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল নেওয়ার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে এক কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে ফাহিম আহমদ (২১), ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) এবং মৃত আব্দুল জব্বার বাবলুর ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।

পুলিশ জানায়, সোমবার (৯ মার্চ) বিকেলে ইফতারের কিছু সময় আগে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল নিতে আসেন। এ সময় তারা সিরিয়াল না মেনে আগে তেল নিতে চাইলে পাম্পের কর্মচারী মিঠু গোয়ালা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবকরা মিঠুর ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

ঘটনার পর পাম্পের আরেক কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর এলাকা থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার এলাকার খবর