মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১:৩৫ এএম,২১ বৈশাখ ১৪৩৩মঙ্গলবার ১:৩৫ এএম
মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১:৩৫ এএম,২১ বৈশাখ ১৪৩৩মঙ্গলবার ১:৩৫ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪
IMG-20260504-WA0130
Listen to this article

যশোর প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রোববার (৩ মে) বিকেলে ধান্যতাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

জাহান আলী উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের মৃত হজরত আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় তিনি ইয়াবার চালান নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে নমির সরদারের বাড়ির সামনে রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, জাহান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার এলাকার খবর