আলমডাঙ্গা প্রতিনিধি:
আলমডাঙ্গা মেধা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জামজামি প্রতিভা একাডেমী স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার মোট ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানটি
মেধা ফাউন্ডেশনের চেয়ারপার্সন- জনাব আবির আহাদ
পরিচালক মো: ইকরামুল হকের সার্বিক তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে দুই শিফটে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কেন্দ্র ছিল প্রাণবন্ত ও মুখর।
প্রতিভা একাডেমি জামজামি এলাকার একমাত্র আধুনিক ও ধর্মীয় শিক্ষার এক ব্যতিক্রমধর্মী একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যা এলাবাসীর আস্থাভজন হয়ে রুপ নিয়েছে।
প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত।
পরীক্ষাকালীন সময়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি কেন্দ্র পরিদর্শন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জামায়াত কর্তৃক মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আরো উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়নের ঘোসবিলা গ্রামের গর্ব এমবিএম গ্রুপের সিইও মোঃ সাইফুর রহমান লিমন সহ অত্র এলাকার সচেতন মহল, তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আলমডাঙ্গা মেধা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পরীক্ষা শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
