মঙ্গলবার, ২8 এপ্রিল ২০২৬ ৬:১৭ এএম,১৫ বৈশাখ ১৪৩৩মঙ্গলবার ৬:১৭ এএম
মঙ্গলবার, ২8 এপ্রিল ২০২৬ ৬:১৭ এএম,১৫ বৈশাখ ১৪৩৩মঙ্গলবার ৬:১৭ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20260120-WA0246
Listen to this article

স্টাফ রিপোর্টার : আবু রুফাইদা

গোসাইরহাট (শরীয়তপুর), ২০ জানুয়ারি ২০২৬:
গোসাইরহাট উপজেলার চর সামন্তসার মোহসেনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন আলোচনা এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শরীয়তপুর ইসলামী একাডেমির চেয়ারম্যান মাওলানা মুফতী আবু সুফিয়ান আল মাহমুদ। সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইমরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভিডিও বিএফ) মাওলানা মোঃ আনোয়ারুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সাযাআত উল্লাহ, ডীন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর শাহজালাল, বিভাগীয় প্রধান (আরবি), সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আজহারুল ইসলাম ⚖️, ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী এডভোকেট হানিফ মিয়া, অধ্যক্ষ মাওলানা মুহা. আবদুর রব হাশেমী, সাবেক অধ্যক্ষ, জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসা ও জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা।

এছাড়াও উপস্থিত ছিলেন—
ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান মোল্লা, বড়কালীনগর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, খলিলুর রহমান ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ, চরকুমারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মুহা. মুহসিন, দাদপুর ভাসানচর সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল হক এবং চর সামন্তসার মোহসেনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস এম এছাহাক মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নেছার উদ্দিনসহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত আলোচনা এবং দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আপনার এলাকার খবর