শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৪৬ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৪৬ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৪৬ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৪৬ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
bnp-20260105103532
Listen to this article

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। রোববার (৪ জানুয়ারি) রাতে কামারপুকুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা জানান, একসঙ্গে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর দলে যোগদান বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, গণতন্ত্রবিরোধী কার্যকলাপ ও জনগণের ভোটাধিকার হরণে ক্ষুব্ধ হয়ে মানুষ বিএনপির পতাকাতলে একত্রিত হচ্ছে। তিনি দাবি করেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র ভরসাযোগ্য রাজনৈতিক শক্তি।

তিনি আরও জানান, সদ্য যোগদানকারীদের পূর্ণাঙ্গ তালিকা হাতে পাওয়ার পর প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হবে। নতুন সদস্যদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন, আবার অনেকে দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকলেও দলটি নিষিদ্ধ হওয়ার পর বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে পূর্বে যুক্ত কিছু নেতাকর্মীকে বিএনপিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নীরব অসন্তোষ ও চাপা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে বলে জানা গেছে।

 

আপনার এলাকার খবর