চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম।
চুয়াডাঙ্গার কুতুবপুরে গনসংযোগের সময়
জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,
”এমন ব্যক্তিকে ভোট দিবেন, যে ব্যক্তি নির্বাচিত হলে জনগণের একটি টাকাও নিজের পকেটে পুরবে না। যে প্রার্থী চাঁদাবাজি বা টেন্ডারবাজির সাথে জড়িত নয় তাকে নির্বাচিত করুন। আমার নামে একটি টাকার চাঁদাবাজির প্রমাণ থাকলেও আমাকে ভোট দিবেন না।”
গতকাল বিকাল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম, সালামত বাজার ও মুহাম্মদ জমা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এই গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-০১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপরোক্ত কথা বলেন।
জনগণের প্রতিক্রিয়ায় দেখা যায়—স্বচ্ছ, সৎ ও আদর্শিক নেতৃত্বের প্রতি মানুষের আকাঙ্ক্ষা ক্রমেই বাড়ছে। অনেকেই বলেন, “এবার আমরা কাজ ও ব্যক্তি চরিত্র দেখে ভোট দিতে চাই।”
চুয়াডাঙ্গা-০১ আসনে এ গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন গতিশক্তি যোগ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আরও বলেন—
“পরকালে আল্লাহর কাছে জনগণের প্রতিটি টাকার হিসাব দিতে হবে—এই চিন্তা করে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা যদি এইরকম যোগ্য হয়ে থাকে তাহলে তাদেরকে ভোট দিন, নির্বাচিত করুন। আর জামায়াতে ইসলামের প্রার্থীদের যদি এই যোগ্যতা না থাকে তাহলে তাদেরকে ভোট দেবেন না।
জামায়াতে ইসলামী প্রার্থীর চাইতে অন্য দলের প্রার্থীর যোগ্যতা, আমানতদারিতা এবং তাকওয়া যদি বেশি থাকে তাহলে তাকেই আপনারা ভোট দিন। ভোট দেওয়ার আগে অবশ্যই চিন্তা-ভাবনা করে দেশের কল্যাণের জন্য যোগ্যতার ভিত্তিতে আপনার আমানত (ভোট) প্রদান করবেন। আমি নিশ্চিত করে বলতে পারি—দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দেশের প্রতিটি নাগরিক তার প্রতিটি আমানত ও অধিকার বুঝে পাবেন, ইনশাআল্লাহ।”
উক্ত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—
চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, উপজেলা নায়েবে আমীর মোঃ আব্দুল জব্বার, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি মোঃ শাহেনুজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক মোঃ আশির উদ্দীন, আইটি ও প্রচার সম্পাদক মোঃ মামুন হাওলাদার, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোঃ মাসুম, কুতুবপুর ইউনিয়ন আমীর মাওলানা খবির উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মহরম মুন্সি, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, মোঃ তারিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শোল্টু হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ মানোয়ার হোসেন এবং যুব বিভাগের সেক্রেটারি মোঃ হাসানুজ্জামান , ৯ ওয়ার্ড যুব সহসম্পাদক প্রমুখ।
