বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২:৪৭ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ২:৪৭ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২:৪৭ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ২:৪৭ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260118-WA0140
Listen to this article

চুয়াডাঙ্গা  প্রতিনিধি: মোঃ আরিফুল ইসলাম

চুয়াডাঙ্গা রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন রবিউল ইসলাম (৫০) নামের এক বাদাম বিক্রেতা। দুর্ঘটনায় ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি পোড়াদহের উত্তর কাটদহ এলাকার মৃত মেছের আলীর সন্তান।

রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন। রোববার (আজ) বেলা প্রায় ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে ধীরগতিতে চলার সময় তিনি ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় অসতর্কতাবশত পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নামার সময় তার পরনের লুঙ্গিতে পা জড়িয়ে যাওয়ায় ভারসাম্য হারান তিনি। মুহূর্তের মধ্যেই ট্রেনের চাকার নিচে পড়ে গেলে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার দুই পা কেটে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলামকে হাসপাতালে আনা হয়। তার দুই পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতে পারে।

এদিকে জিআরপি পুলিশের এক সদস্য জানান, মহানন্দা এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার পর আউটডোর এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেন থেকে নামার চেষ্টা করেন। অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার এলাকার খবর