শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:০১ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:০১ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:০১ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:০১ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20260215-WA0144
Listen to this article

বিশেষ প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে জিংলাতলি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. মিজানুর রহমান (৪৭), বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে; এবং ফারুক হোসেন (৩৭), পেশায় অটোরিকশাচালক, দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস জিংলাতলি এলাকায় পৌঁছে সামনে থাকা আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মাছের ঘেরে পড়ে যায়। অভিযুক্ত অপর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাস্থলের পাশে মাছের প্রকল্পে কর্মরত কয়েকজন জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন বাসটি একাধিকবার উল্টে তাদের প্রকল্প এলাকায় পড়ে গেছে। পরে তারা দ্রুত আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠান। অটোরিকশাচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়দের ধারণা, ঘেরটিতে পানি থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমিন জানান, আহত আটজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠিয়ে দেন।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাসহ খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

আপনার এলাকার খবর