মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫:৪৩ পিএম,২9 বৈশাখ ১৪৩৩মঙ্গলবার ৫:৪৩ পিএম
মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫:৪৩ পিএম,২9 বৈশাখ ১৪৩৩মঙ্গলবার ৫:৪৩ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৪
  • ৫:২০
IMG-20260509-WA0135
Listen to this article

ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থী ও বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য সুখবর। British Council এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইইএলটিএস নিবন্ধন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিআরপি সংলগ্ন পুরাতন ডে-কেয়ার সেন্টার ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর Stephen Forbes। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই কেন্দ্র চালু হলে বাকৃবির শিক্ষার্থী ছাড়াও ময়মনসিংহ অঞ্চলের পরীক্ষার্থীরা স্থানীয়ভাবেই সহজে আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এতে বিদেশে পড়াশোনা, গবেষণা কিংবা কর্মসংস্থানের প্রস্তুতিতে আগ্রহীদের সময় ও ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের সেবা চালু হওয়ায় শিক্ষার্থীরা আইইএলটিএস সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা দ্রুত পাবে এবং আন্তর্জাতিক শিক্ষার সুযোগ গ্রহণে আরও উৎসাহিত হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আপনার এলাকার খবর