বিশেষ প্রতিনিধি : মোঃ আমান উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় ইউনিয়ন সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও অন্যান্য অপকর্ম নির্মূল করতে হলে কুরআন-হাদিস অধ্যয়ন বাড়ানো এবং সাংগঠনিক ও ব্যক্তিগত দক্ষতা কাজে লাগাতে হবে। তিনি সকল ওয়ার্ড দায়িত্বদের নির্দেশ দেন মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা নিতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা। সভার সঞ্চালনায় সহযোগিতা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী। এছাড়াও ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা শহিদুল হক, সহকারি সেক্রেটারি আব্দুল জব্বার, মাওলানা আহসান হাবিব, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মজনুসহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার আগে প্রধান অতিথি বেলগাছি হাইস্কুল মাঠে ফুটবল খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন।
