শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৫9 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৫9 এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৫9 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৫9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251201-WA0229
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

‎ইটভাটা শ্রমিকদের কাজের পরিবেশ, দৈনিক মজুরি, স্বাস্থ্যঝুঁকি, বিশ্রাম সুবিধা এবং সার্বিক নিরাপত্তা–সব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার জন্য আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সফর করেন জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।সোমবার সকাল  ৭:০০টা থেকে ১০:০০টা পর্যন্ত তিনি ওসমানপুরে শাহজাহান মিয়ার এস.প্লাস.এস ভাটা গাফফার মিয়ার এ.জি.কে ভাটা , ভোদুয়া জামজামি পান্না ও শহীদুল ইসলামের জে.এম.বি ইট ভাটার শ্রমিকদের সাথে মতবিনিময় করেন ।

‎মতবিনিময়ের সময় শ্রমিকরা তাঁদের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বিশেষ করে কাজের চাপ, চিকিৎসাসেবার অভাব এবং মৌসুমভিত্তিক আয়ের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ জানান।

‎শ্রমিকদের কথা মনোযোগ দিয়ে শোনার পর এডভোকেট রাসেল বলেন,
‎“শ্রমিকরা সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
‎তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তাঁর এই মানবিক পদক্ষেপে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আশ্বস্ত করেন।

‎উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, গাংনী আসমানখালী সাংগঠনিক থানার কর্মপরিষদ সদস্য মোঃ শাহজাহান মিয়া,জামজামি ইউনিয়ন আমীর মোঃ ফজলুল হকসহ আরও অনেকেই।

আপনার এলাকার খবর